প্রকাশিত: ০৪/০৯/২০১৭ ৪:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৬ পিএম

নিউজ ডেস্ক:;
যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে সড়কে যানজট সৃষ্টি, মোটর সাইকেল চালকদের গাড়ির রেজিস্ট্রেশন, লাইসেন্স, হেলমেট না রাখার অপরাধে ১১টি যানাবাহনকে ৫০০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম (জয়) এর নেতৃত্বে রামু বাইপাস সড়কে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম (জয়) জানান, সড়ক যানজটমুক্ত রাখতে অভিযান শুরু হয়েছে। পর্যটক এবং স্থানীয়দের চলাচলের সুবিধার্থে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় র‍্যাব-৭ এর সদস্য, বিআরটিএ ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম এবং জেলা প্রশাসনের পেশকার মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেনলন।

পাঠকের মতামত

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer