ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ৪:২৬ পিএম

গ্রাহকদের সাথে প্রতারণা, ওজনে কারচুপির অভিযোগে ৪ টি ফিলিং স্টেশন এবং ৩ টি স্বর্ণ দোকানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। সতর্ক করা হয়েছে দোকানদারদের।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম জানান, ফিলিং স্টেশন ও স্বর্ণ দোকানে ওজনে কারচুপির অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে ৪ টি স্বর্ণ দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

জুয়েলারি দোকান মালিক সমিতির লোকজন এক সপ্তাহ সময় চেয়েছেন তাদের দোকানের ওজন পরিমাপক যন্ত্র ঠিক করার জন্য। তাদেরকে সতর্ক করা হয়েছে, যেন ভবিষ্যতে এমন ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র দিয়ে স্বর্ণ পরিমাপ করা না হয় অন্যথায় পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে অন্যান্য স্বর্ণ দোকান মালিকদেরকেও সতর্ক করা হয়েছে, তারাও যেন সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে স্বর্ণ পরিমাপ করেন।

এদিকে বুধবার শহরের কয়েকটি এলাকায় মেয়াদ উত্তীর্ণ, অবৈধ ঔষধ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ঔষধের দোকানকে ১ লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer