প্রকাশিত: ১৯/০৮/২০১৭ ৭:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে।শুক্রবার রাত ৮টার দিকে ওসি রনজিত কুমার বড়ুয়ার নেতৃেত্ব একদল পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চট্টগ্রামগামী শ্যামলী পনিবহণে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছেন, চলতি বছর ভ্রাম্যমান আদালতেন অভিযানে ২ বছরের সাজা হন কক্সবাজার শহরের বাজারঘাটার বাসিন্দা ও বর্তমানে ঘোনারপাড়ায় বসবাসকারী হাবীব উল্লাহর ছেলে আবু বক্কর ছিদ্দিকের। সাজা আপিল করে জামিনে মুক্তিরর পর থেকে সে পলাতক থাকে।

কক্সবাজান সদর মডেল থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দীন জানান, সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) রনজিত কুমার বড়ুয়ার নেতৃর্ত্বে এএসআই রাজিব বৈরাগী, সুমন্ত চাকমা ও আবু ছৈয়দ চৌধুরীসহ পুলিশ ফোর্স শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালান।

এসময় চট্টগ্রাম অভিমুখি যাত্রীবাহি শ্যামলী পরিবহণে তল্লাশী চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবু বক্কর ছিদ্দিক কে গ্রেফতার করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, মাদক ব্যবসায়ি, পলাতক আসামী ও অপরাধি গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer