প্রকাশিত: ৩০/০৪/২০১৮ ৪:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৮ এএম

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে সংসদ সদস্যের ভুয়া স্টিকার লাগানো একটি কার গাড়ি জব্দ করেছে ট্রাফিক পুলিশ। সোমবার সকাল ১০ টায় শহরের কলাতলী মোড়ে সুগন্ধা পয়েন্ট থেকে গাড়িটি জব্দ করা হয়।

কক্সবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর কামরুজ্জামান বকুল বলেন, সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িটি সোমবার সকালে কলাতলী সড়কে বেশ কয়েকবার ঘুরাঘুরি করে। গাড়িটিতে সংসদ লেখা স্টিকার থাকলেও কোন আসনের সংসদ সদস্য সেটা উল্লেখ ছিল না। পরে সন্দেহ হলে গাড়িটি জব্দ করা হয়। তিনি আরও বলেন, দুইজন যুবক গাড়িটি নিয়ে ঘুরাঘুরি করছিল। তারা গাড়িটির বৈধ কোন কাগজপত্র দেখা পারেনি এবং কোন সংসদ সদস্যের গাড়ি সেটিও বলতে পারেনি। পরে গাড়িটি জব্দ করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার বলেন, ট্রাফিক পুলিশ জব্দ করে গাড়িটি থানায় দিয়েছে। যার নম্বর ঢাকার মেট্টো গ ১৭-৭৯৭৭। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer