প্রকাশিত: ১১/১২/২০২০ ২:০১ পিএম

কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে সাঁকো থেকে পানিতে পড়ে মো. আবির (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আবির পোকখালী উত্তরপাড়ার হারুন সওদাগরের ছেলে।

পানিতে নিখোঁজের ৯ ঘণ্টা পর শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফুলছড়ি নদী থেকে ওই শিশুর উদ্ধার করা হয়।

শিশুর স্বজনরা জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে সাঁকো পাড় হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যায় আবির৷ তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি।

নিখোঁজের প্রায় ৯ ঘণ্টা পর তাকে খালের পানিতে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer