উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০৭/২০২৪ ৪:০৭ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) রাত ৯টায় ভিডিও ফুটেজ দেখে ৯ জনকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার এই ঘটনায় কক্সবাজারের চকরিয়া থানায় এক মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২২৮ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সিংহ বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, নাশকতার মামলায় এই উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় বেশ কয়দিন বিশেষ অভিযান চালিয়ে জামায়াত, যুবদল, ছাত্রশিবির এবং ছাত্রদলের নেতাসহ ৯ জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন— চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুল্লাহ মিজবাহ, কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি বর্তমান জামায়াত নেতা কফিল উদ্দিন, শিবির নেতা বোরহান উদ্দিন, তওহিদুল ইসলাম, আবু তোফায়েল প্রকাশ বাবু, হারবাং ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ হাসান, সাদ্দাম হোসেন, পেকুয়া উপজেলার মগনামা এলাকার মো. রিদুয়ান, মোহামুদুল হাসান কায়েস।

এসআই মিঠুন সিংহ জানান, গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়েছে। কোনো নিরীহ লোক যেন হয়রানি না হয় এ জন্য যাচাই বাছাই করা হচ্ছে।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আন্দোলনের নামে কিছু দুর্বৃত্ত চকরিয়ার প্রধান সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২২৮ জনকে আসামি করে চকরিয়া থানায় একটি মামলা করেছে। এ মামলায় ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer