প্রকাশিত: ০৫/০৮/২০১৭ ৪:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর বাইপাস এর কাছাকাছি এলাকা তেচ্ছিব্রীজ এলাকায় যাত্রীবাহি শ্যামলী মা বাসের সাথে মোটর সাইকেলের মুখোমূখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। শনিবার দুপুর পৌনে দুইটার দিকে এঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক রামু উপজেলার জোয়ারিয়া নালার ইলিশিয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হামিদুল হক (২৮) ও চাকমারকুল এলাকার হাসান।রামু তুলাবাগান হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহি শ্যামলী মা বাসের সাথে কক্সবাজারমূখী একটি মোটর সাইকেলের মুখোমূখী সংঘর্ষ হয়। এতে গুরুত্বও আহত হয় হামিদুল হক ও হাসান । তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হামিদুল হককে মৃত ঘোষণা করেন এবং হাসানকে চট্রগ্রাম রেফার করেন। চট্রগ্রাম যাওয়ার পথে তিনিও মারা যান।
হামিদুল হকের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer