ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/১১/২০২৫ ৭:২২ এএম

প্রতি বছরের মতো কক্সবাজারে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে পর্যটনের গলফ মাঠে বেলুন ও পায়রা উড়ানোর পর ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এস এম জাফর। মেলা পরিচালন কমিটির সভাপতি ও কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, মেলা কমিটির সদস্য সচিব সদস্য সচিব মো. সানাউল্লাহ আবু, কো—চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ অতিথিদের সাথে নিয়ে মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন এবং মিষ্টি মুখ করেন।

সরেজমিনে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠ সাজানো হয়েছে নানন্দিকতায়। বিভিন্ন ব্যবসায়ি প্রতিষ্ঠানের স্টল, শিশুদের বিনোদনে বসানো হয়েছে নাগরদোলা, ট্রেন, দোলনা, জলরাইডার সহ আরো অনেক কিছু। রয়েছে অভিজাত খাবার স্টল। দেখানো হবে ভূতের প্রদর্শনী, সাথে আছে জাদুর মঞ্চ।

পরিচালনা কমিটির সদস্য সচিব মো. সানাউল্লাহ আবু জানান, ইতিমধ্যে শতাধিক স্টল চালু হয়েছে। আরও কিছু চালু হবে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে আকর্ষণী নানা মাধ্যম।

তিনি আরও জানান, কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার যৌথভাবে আয়োজিত এই মেলা চলবে ডিসেম্বর পর্যন্ত। অনুমতি সাপেক্ষে পরে সময় বাড়ানো হতে পারে। প্রতিদিন সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত প্রবেশ করা যাবে মেলায।

পাঠকের মতামত

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...