প্রকাশিত: ২৪/০৪/২০১৮ ৩:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৫ এএম

ইমরান হোসেন, পেকুয়া:
পেকুয়ায় র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-৭ এর সাথে বন্দুকযুদ্ধে আব্দুল হাকিম (৩০) নামের এক শিশু ধর্ষক নিহত হয়েছে।

মঙ্গলবার(২৪এপ্রিল) সকালে উপজেলার টইটং ইউনিয়নের নিতান্ত ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চট্টগ্রামের বাশখালী উপজেলার শেখেরখিল এলাকার শামসুল আলমের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, বাশখালীর শেখেরখিল এলাকায় তৃতীয় শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণেন মূল অভিযুক্ত ছিল আব্দুল হাকিম। তাকে আটকে র‍্যাবের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। কিন্তু র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ধর্ষক ও তার সহযোগীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‍্যাবের ছোড়া গুলিতে আব্দুল হাকিম নিহত হয়। পরে নিহত ধর্ষকের সহযোগীরা ১টি দেশীয় তৈরী বন্ধুক ও ৫রাউন্ড তাজা কার্তুজ ফেলে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer