প্রকাশিত: ১৬/০৮/২০১৭ ৭:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার শহরের লাবণী বীচ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৭।এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি টমটমও জব্ধ করা হয়।

১৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হলো কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহার ছড়ার মৃত বাহার মিঞার পুত্র মোঃ জাহিদ ইসলাম (২৩) এবং কুতুবদিয়া পাড়ার নজির আহম্মদের পুত্র মোঃ রফিকুল ইসলাম (২৫)।

কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় লাবণী বীচ পয়েন্ট এলাকার পাকা রাস্তার উপর একটি চেক পোষ্ট বসিয়ে ইয়াবা বহনকারী টমটম(লাইসেন্স নং ১৬৩২) থামিয়ে তল্লাশি করে আসামীদের কাছ থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer