প্রকাশিত: ০৩/০৫/২০২০ ৪:৩৭ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার ৩ মে ১৮৮ স্যাম্পল টেস্ট করা সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া করোনা টেস্টে রোববার পর্যন্ত ৩২ দিনে ১৬০৫ জনের স্যাম্পল টেস্ট করা হয়। তারমধ্যে, ৪৪ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অবশিষ্ট ১৫৫১ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ৪৪ জন ‘পজেটিভ’ পাওয়া রোগীর মধ্যে ৩৮ জন কক্সবাজার জেলায় এবং ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা। গত ২৪ মার্চ সনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী চকরিয়ার খুটাখালীর মুসলিমা খাতুনের শরীরের স্যাম্পল টেস্ট করা হয়েছিলো ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি সুস্থ হয়ে গত ৮ এপ্রিল বাড়িতে ফিরেছেন।

কক্সবাজার জেলার করোনা রোগীর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৫ জন, উখিয়াতে ৬ জন, চকরিয়াতে ৭ জন, সদর উপজেলায় ৬ জন, পেকুয়া উপজেলায় ২ জন এবং রামু উপজেলায় ৩ জন। জেলার কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি।

রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer