প্রকাশিত: ৩০/০৫/২০২২ ৯:৫১ পিএম


কক্সবাজার সদর মডেল থানার সামনে রিকশা চালককে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় ছদ্মবেশী এক তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। অতর্কিত এই ছুরিকাঘাতে রিকশাচালক গুরুত্বর আহত হয়েছেন।

এ ঘটনায় হামলাকারী তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

হামলাকারী তরুণী পাপড়ি ঘোষ (২৬) শহরের ঘোনার পাড়ার (৯ নম্বর ওয়ার্ড) শংকর ঘোষের মেয়ে। তিনি চট্টগ্রাম পলিটেকনিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। হামলায় আহত রিকশাচালক মো. সরওয়ার (৩৭) রামু উপজেলার চাকমারকুলের পূর্ব মোহাম্মদ পুরের মৌলভি শাহজাহানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১ টার দিকে রিকশাচালক একজন নারী যাত্রী নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে এক তরুণী রিকশার সামনে এসে দাঁড়ান। এরপর কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ থেকে ছুরি বের করে রিকশাচালকের পেটের পাশে ছুরিকাঘাত করেন। পরে লোকজন ওই তরুণীকে ঘিরে ফেলে এবং পুলিশকে ফোন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তরুণীকে ছুরিসহ আটক করে এবং আহতকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

হামলাকারী তরুণী পাপড়ি ঘোষ জানান, তিনি পারিবারিক সমস্যার কারণে ‘মানসিক সমস্যায়’ আছেন। এর মধ্যে রিকশা চালক তাকে কটূক্তি করেছে। তাই ছুরিকাঘাত করেছেন। সঙ্গে ছুরি কেন- এমন প্রশ্নের উত্তরে তিনি কোনো জবাব দেননি। এদিকে পুলিশের বরাত দিয়ে জানা যায়- গতকালও (ঘটনার আগের দিনও) মেয়েটি তার এক প্রতিবেশীকে ছুরিকাঘাত করেছে। সে দীর্ঘদিন রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কাজ করেছে। বর্তমানে কি করে তা জানা যায়নি।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা বলছেন- রিকশাওয়ালার কোনো দোষ নেই। তরুণীটি দেখতে ভালো পরিবারের ভদ্র-শিক্ষিত মনে হলেও তার গতিবিধি যথেষ্ট সন্দেহজনক। তিনি কোনো কথা ছাড়াই রিকশাটি দাঁড় করিয়ে কিছু বুঝে ওঠার আগেই রিকশাওয়ালাকে ছুরিকাঘাত করেন। এছাড়া ওই তরুণীকে এর আগেও ওই সড়কে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারী তরুণী মানসিকভাবে স্বাভাবিক না। তরুণী স্বীকার করেছেন পারিবারিক কারণে ডিপ্রেশনে আছেন। এছাড়া রিকশাচালক নাকি তাকে কটূক্তি করেছে। আহত রিকশাচালককে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তদন্ত করে দেখা হচ্ছে কেন হামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...