উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১০/২০২৪ ৭:৩১ এএম , আপডেট: ২৬/১০/২০২৪ ১০:২৭ এএম
ছবি/ প্রতীকী

কক্সবাজারের কুতুবদিয়ায় মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোব) জুমার নামাজের পর কুতুবদিয়ার আলী আকবর ডেইলের শান্তিপাড়ার রান্নাঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রুনা আক্তার ও শিশুসন্তান জারিয়া মনির।

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানা পুলিশের ওসি আরমান জানান, কুতুবদিয়ার আলী আকবর ডেইলের শান্তিপাড়ার বাসিন্দা নুরু সওদাগর জুমার নামাজ পড়ে বাড়িতে আসেন। ঘরের দরজা খুলে দেখতে পান রান্নাঘরে তার স্ত্রী ও মেয়ের গলাকাটা নিথর দেহ পড়ে আছে। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, এই হত্যাকাণ্ডের রহস্য খোঁজার চেষ্টা করছেন তারা। স্বামী নুরু সওদাগর পুলিশের হেফাজতে রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...