প্রকাশিত: ০৮/০১/২০১৮ ১১:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক;;
কক্সবাজারের মহেশখালীতে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে সংঘর্ষে স্থানীয় এক যুবলীগ নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।সোমবার রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র যুগান্তরকে জানান, উপজেলার হোয়ানকের কালাগাজিরপাড়া বাজার এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত ফাঁকা গুলি করে আতংক সৃষ্টি করে। এ সময় বাজারের লোকজন দিগ্বিদিক ছুটে গেলে বাজারে অবস্থান করা মোহাম্মদ আবছার নামে এক যুবলীগ নেতাকে গুলি করে। এ সময় আবছার মাটিতে লুটে পড়লে তার গলাকেটে ফেলে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই আবছারের মৃত্যু হয়।

আবছার স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে যুগান্তরকে জানিয়েছেন তার ছোট ভাই নুরুল আমিন।

হামলাকারীদের মধ্যে আয়ুব আলী, আবু আহমদ, জসিম, আনোয়ার, আমিরুল ও কায়সার ছিল বলে তিনি জানান।

এদিকে ঘটনার পর আবছারের লোকজন বাজারে এসে হামলাকারীদের লক্ষ্য করে গোলাগুলি শুরু করে। রাত ১০টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় গোলাগুলি চলছে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্র জানায়, এলাকার সন্ত্রাসী জোনাব আলী বাহিনী ও জালাল বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই জোনাব আলী বাহিনীর হাতে আবছার খুন হয় বলে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে আবছারকে যুবলীগ নেতা বলে দাবি করা হলেও উপজেলা যুবলীগ বলছে-নিহত আবছার যুবলীগের কেউ নয়।

সংঘর্ষেরবিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, পুলিশের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer