ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/১১/২০২৫ ৮:০১ পিএম

কক্সবাজারে ঝটিকা মিছিল করেছেন যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু নেতা–কর্মী। আজ রোববার সকালে পৌরসভার কলাতলী সড়কে মিছিল করেন তাঁরা। পরে মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, কলাতলী সড়কে যুবলীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ নেতা–কর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতা–কর্মীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে হাঙর ভাস্কর্য মোড়ের কিছুটা দূরে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা জড়ো হন। এরপর ব্যানার নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। এ সময় কয়েকজন তরুণকে মিছিলের ভিডিও ও ছবি তুলতে দেখা গেছে। কিছুদূর যাওয়ার পরই মিছিলে অংশগ্রহণকারীরা সটকে পড়েন।

কলাতলী সড়কে মিছিলের বিষয়টি জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সকালে কলাতলী সড়ক ফাঁকা থাকে। এই সুযোগে ঝটিকা মিছিলটি হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক মো. ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের ধরতে অভিযান চলছে। তবে বেলা একটা পর্যন্ত মিছিলে অংশগ্রহণকারী কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সুত্র, প্রথম আলো

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer