প্রকাশিত: ১০/০৪/২০১৮ ৭:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২০ এএম


নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের শহরতলীর হোটেল মোটেল জোন এলাকা থেকে সুমী দাশ (২০) নামের এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা পৌণে ৬ টায় শহরের কলাতলী রোড়ের লাইট হাউজ এলাকার বিএম রিসোর্ট থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

হোটেল রেজিষ্ট্রারে লিপিবদ্ধ ঠিকানারা অনুসারে নিহত যুবতি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাতগাও গ্রামের রাহুল দাশের স্ত্রী।

 

বিএম রিসোর্টের ম্যানেজার পারভেজ বলেন, সোমবার রাত ৯ টায় রাহুল ও সুমী তার রিসেোর্টে অবস্থান নেয়। কিন্তু মঙ্গলবার সারাদিন তাদের কোন খোজ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।

 

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, স্বামী পরিচয়ে নিহত নারীর সাথে থাকা যুবক পলাতক রয়েছে।

 

তিনি আরো বলেন, রেজিষ্ট্রারে থাকা মোবাইল নম্বরটি ভুয়া। সেই থেকেই ধারনা করা যায় রেজিষ্ট্রারে উল্লেখিত নাম ঠিকানা সঠিক নয়।

ওসি আরো বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer