প্রকাশিত: ২০/০৮/২০১৭ ৯:৩০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫২ পিএম

ইমাম খাইর,
চকরিয়া উপজেলার খুটাখালীর ধান ক্ষেত থেকে উদ্ধার মস্তক বিহীন অজ্ঞাতরামা লাশের পরিচয় মিলেছে।
হতভাগার নাম মোজাহের মিয়া (৩৫)। তিনি পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালীর রঙ্গারঝিরি এলাকার নুর মোহাম্মদের ছেলে। পেশায় তিনি রাবার ব্যবসায়ী।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ছবিতে পরনের শার্ট, প্যান্ট, পকেটে থাকা টুপি, পায়ের সেন্ডেল দেখে পরিচয় নিশ্চিত করেছেন স্ত্রী সাবেকুন নাহার।
শনিবার রাত দশটার দিকে মুঠোফোনে স্ত্রীর বরাতে নিহতের নিকটাত্নীয় ও সদরের ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুশ শুক্কুর এ খবর জানিয়েছেন।
মোজাহের মিয়ার শ্বশুর বাড়ী খুটাখালী কচ্ছপিয়া এলাকায়। তার একজন ভাই খুটাখালী এলাকায় বসবাস করে বলে জানা গেছে।
স্ত্রী সাবেকুন নাহার সিবিএনকে জানিয়েছেন, তার স্বামী রাবার ব্যবসার টাকা তুলতে বৃহস্পতিবার বাড়ী থেকে বের হন। ব্যবসার পাশাপাশি তিনি তাবলীগের চিল্লায়ও যেতেন। এ কারণে পকেটে সমসময় টুপি রাখতেন। তার কোন শত্রুও ছিলনা।
কি কারণে এভাবে নির্দয়ভাবে খুন করা হয়েছে তা কেউ জানাতে পারছেনা।
শুক্রবার (১৮আগস্ট) ভোরে খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বালুরচর এলাকার চলাচল সড়কের পার্শ্ববর্তী ধান ক্ষেতে অভাগা মোজাহের মিয়ার মস্তক বিহীন লাশটি পাওয়া যায়।
খবর পেয়ে খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর দেন খানা পুলিশকে। পরে পরিচয় শনাক্ত করতে পেরে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
শনিবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডাক্তার মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer