প্রকাশিত: ০৮/০২/২০১৮ ১২:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের খুরুশকুল ব্রীজের নিচ থেকে ভাসমান অবস্থায় আবুল বশর (৪০) নামে এক জেলের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত বশর সাতকানিয়া উপজেলার পদুয়ার কুলু মিয়ার ছেলে ও শফি মাঝির ট্রলারে কাজ করতেন বলে জানা গেছে।

ট্রলার মাঝি শফি জানান, গত বুধবার রাত পৌনে আটটার দিকে সে খাবার খেয়ে ট্রলার থেকে নেমে যায়। এরপর তার সাথে আর কারও যোগাযোগ হয়নি। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ পাওয়ার কথাটি অন্য এক জেলে তাকে জানিয়েছে। সে রাথে কোথায় ছিল কে বা কারা তাকে কুপিয়েছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরোত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার গলায় কুপিয়ে জখম করা হয়েছে। কে বা কাহারে এ হত্যাকান্ড ঘঠিয়েছে তা এখনো জানা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer