উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৯/২০২৪ ১০:৫৩ এএম

৩৫ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়। গত শনিবার রাত ৮ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক

মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম তাকে আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে।

আটক ওই পুলিশ কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম। তিনি পুলিশের কনস্টেবল পদে ঢাকা জেলা কোর্টে কর্মরত ছিলেন। এরপূর্বে ওই পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, কক্সবাজার সদরের ঝিলঙ্জায় সিএনজিতে করে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর তার সাথে থাকা ব্যাগ থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ হাতেনাতে আটক করা হয়। ইয়াবা পরিবহনে সহযোগিতার অপরাধে সিএনজি চালক শামসুল আলম (৩২) কেউ আটক করা হয়।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer