প্রকাশিত: ১২/১১/২০১৭ ২:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১৬ এএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে রামু উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈদগাঁও এলাকার মোহাম্মদ সিরাজের ছেলে মহি উদ্দিন (২০) ও জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার আবদুল খালেকের ছেলে হাসান (২৫)।

রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশের ওসি মোজাহিদুল ইসলাম জানান, আজ দুপুর ২টার দিকে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ঈদগাঁওমুখী সী-লাইন নামের একটি যাত্রীবাহী বাস। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেলে থাকা দুই জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ বাসটি জব্দ করেছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...