প্রকাশিত: ০২/০২/২০১৮ ৯:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১১ এএম

 

নিজস্ব প্রতিবেদক,উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উদীয়মান কবি ও লেখিকা ফারজানা সিকদারের প্রথম উপন্যাস ‘নিয়তির জলকাব্য’ এর শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল ২ ফেব্রুয়ারী বিকাল ৩ ঘটিকার সময় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও নাইক্ষ্যংছড়ি আবুল কালাম ডিগ্রী কলেজের শিক্ষক নিলোৎপল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি এডভোকেট সুলতান আহমেদ, কবি আফিস নুর, অধ্যাপক আকতার চৌধুরী, কবি শামীম আক্তার, কবি মানিক বৈরাগী, রামু থানার অফিসার ইনচার্জ এস.এম লিয়াকত আলী, উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া, দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ বেলাল উদ্দিন বেলাল, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহিম শাহিন ও কবি ফারজানা সিকদারের মাতা সালেহা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক ও রাজনীতিক এডভোকেট একরামুল হুদা ও উপন্যাসের লেখিকা ফারজানা সিকদার।

স্বাগত বক্তব্যের পরপরই প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা উপন্যাসের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শৈল্পিক ও মানসম্মত ও জীবনঘনিষ্ঠ উপন্যাস সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer