অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

ডেস্ক রিপোর্ট::
সদর উপজেলার খুরুশকুল থেকে এইচএসসি প্রশ্নফাঁস চক্রের সদস্য মোবারক হোসেন (১৯) কে আটক করেছে র্যাব। আটক মোবারক খুরুশকুল দক্ষিনপাড়া এলাকার মৃত মোঃ কাশেমের ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন।
তিনি জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে এইচএসসি প্রশ্নফাঁস চক্রের সক্রিয় সদস্য মোবারককে আটক করা হয়ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।
পাঠকের মতামত