উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৮/২০২৪ ৯:৪১ এএম

কক্সবাজারের পেকুয়ায় ক্ষমতার দ্বন্দ্বে ছুরিকাঘাতে উপজেলা শ্রমিক দল নেতা শহিদুল ইসলাম শওকত (৩৬) নিহত হয়েছে।

নিহত শহিদুল ইসলাম শওকত উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে ও পেকুয়া সদর পশ্চিম জোনের শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক।

সোমরার (২৬ আগষ্ট) রাত ৯টায় পেকুয়া বাজার ওয়াপদা অফিসের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শওকতের সাথে বদিউল আলম গ্রুপের সিএনজি-অটোরিক্সা সংগঠনের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হন শওকত।

প্রত্যক্ষ দর্শীরা জানায়, একই এলাকার আবদু রশিদের ছেলে বদিউল আলম, উত্তর গোঁয়াখালীর মাহাম্মদ ছবির ছেলে সাজ্জাদ, নওশা মিয়ার ছেলে খুরশেদ আলম, টুনিক্যাসহ আরও কয়েকজন শওকতের ওপর হামলা করলে ছুরিকাঘাতে শওকত ও তার ভাই সাকের (৩৩), চাচাত ভাই তারেক (২২) গুরুতর আহত হয়। নিহত শওকতের ভগ্নিপতি শফি জানান আহতদের চট্টগ্রাম মেডিকেলে নেয়ার সময় শওকত মারা যায়।

পেকুয়া উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ বলেন, নেশাগ্রস্ত অবস্থায় নাশকতা করার চেষ্টা করলে শওকতসহ এলাকার কয়েকজনকে ধরে নিয়ে বেঁধে রাখার নামে বদিউল আলম সাজ্জাদ টুইন্যাসহ একদল লোক শওকতের ওপর সশস্ত্র হামলা করে এতে হামলাকারীদের ছুরিকাঘাতে শওকত নিহত হয়।

ঘটনার বিষয় নিশ্চত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ জানান, দুই পক্ষের সংঘর্ষে শওকত গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer