প্রকাশিত: ২৯/০৭/২০১৭ ৪:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার সদর মডেল থানার পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত, চুরি-ছিনতাই, মাদক সহ বিভিন্ন মামলার পলাতক ৮ জন আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে ইন্সপেক্টর (ঈদঁগাও) মোঃ খায়রুজ্জামান, এসআই দীপক কুমার সিংহ, এসআই শফিকুল ইসলাম, এএসআই লিটন, এএসআই রাজীব বৈরাগী, এএসআই শামীমের সমন্বয়ে বিভিন্ন টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া- নাপিতখালী থেকে ৩ মামলার ১৩ মাসের সাজা প্রাপ্ত ও ২৫(পঁচিশ) লক্ষ টাকা জরিমানার পলাতক আসামী মাষ্টার জহির আহম্মদকে, সিকদার পাড়া থেকে মাদক মামলার আসামী নুরুল আলম প্রঃ পুতু’কে, পূর্ব পাহাড়তলী থেকে সেতেরা বেগমকে, মহাজের পাড়া থেকে ডাকাতি মামলার আসামী নুরুল ইসলাম প্রঃ সাঈদীকে, ইসলামাবাদ থেকে মাদক মামলার আসামী রশিদ আহম্মদকে, মধ্যম নাইক্ষ্যংদিয়া থেকে ধর্ষন মামলার আসামী মোঃ কালুকে, পূর্ব লাইটহাউজ থেকে চুরি মামলার আসামী মোঃ সেলিম মিস্ত্রি (৩০)কে, ভারুয়াখালী থেকে অপহরন ও ধর্ষন মামলার আসামী আমান উল্লাহ’কে গ্রেফতার করা হয়।

অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত ব্যক্তিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিল। থানা এলাকায় বিভিন্ন স্থানে মাদক নির্মুল এবং পরোয়ানা ভুক্ত আসামীদের গ্রেফতার ও চুরি/ছিনতাই রোধকল্পে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer