প্রকাশিত: ২৭/০১/২০১৯ ১:৩১ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে টুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ পৃথকভাবে পুলিশ সপ্তাহ উদযাপন করা হয়েছে।
আজ রবিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পুলিশ সপ্তাহ উপলক্ষে টুরিস্ট পুলিশের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন, টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম। এরপর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বের করা হয় জেলা পুলিশ আয়োজিত পুলিশ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী। পৃথক দুটি দিলি কক্সবাজার সমুদ্র সৈকত ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পৃথক র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সহকারী পুলিশ সুপার টুরিস্ট ফখরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সদর সার্কেল, সহকারি পুলিশ সুপার বাবুল বনিক ট্রাফিক, সহকারী পুলিশ সুপার সাইফুল আহমেদ ট্রেনিং।
র‌্যালী শেষে ট্যুরিস্ট পুলিশের কার্যালয় ও কক্সবাজার সদর মডেল থানায় পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিবিএন

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...
Single Page Footer