বাসর রাতে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে রাতে স্ট্যান্ড ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামের এক ...

কক্সবাজার সদরের পিএমখালীতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে একজন আটক হয়েছেন।
মঙ্গলবার রাতে পিএমখালী ইউনিয়নের ছয় ভাইয়ের পাড়া থেকে অভিযুক্ত এনামকে আটক করে পুলিশের দেয় স্থানীয়রা।
পুলিশ জানায়, ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে বাজে প্রস্তাব দিচ্ছিলেন এনাম। গৃহবধূর স্বামী সাগরে মাছ ধরতে গেলে প্রায়ই তিনি উত্ত্যক্ত করতেন।
সোমবার রাতে বাসায় ঢুকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পেয়েছে পুলিশ। রাতেই গৃহবধূর স্বামী বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে জানান।
এর জেরে মঙ্গলবার সকালে ওই নারীর স্বামীকে রাস্তায় মারধর করেন এনাম। দা দিয়ে হাতে আঘাতও করা হয়।
এ সময় স্থানীয়রা এনামকে আটক করে পুলিশকে জানায়। কক্সবাজার সদর থানার উপপরিদর্শক আব্দুল হালিম জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল এনামকে থানায় নিয়ে আসে।
পাঠকের মতামত