ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৯/২০২৪ ১২:২৩ পিএম

কক্সবাজারের মহেশখালী হোয়ানকের জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ত্রিশ কেজি ওজনের সোনালী পোপা মাছ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে হোয়ানকের মো. আনোয়ার মেম্বারের মালিকানাধীন ফিশিং ট্রলারের জেলেরা সাগরে জাল ফেললে এতে ধরা পড়ে এই পোপা মাছটি।

ট্রলারের মাঝি মাহবুব আলম ও ট্রলার মালিক আনোয়ার জানান, বন্যা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ফিশিং ট্রলার ও মাঝিমাল্লারা সাগরে মাছ ধরতে যেতে না পেরে অলস সময় কাটাচ্ছিল।
আজ শুক্রবার সকালে ৮ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে গিয়ে জামিরী খাল নামক স্থানে প্রথম জাল ফেলার সাথে সাথে এ মাছটি ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী ও মাঝিমাল্লারা জানান, ৩০ কেজি ওজনের এই বিরল সোনালী পোপা মাছটির বর্তমান বাজার মূল্য অনুসারে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা হতে পারে।

এই পোপা মাছটি বিক্রি করা হবে কি না জানতে চাইলে ট্রলার মালিক আনোয়ার জানান, এটি অবশ্যই বিক্রি করা হবে। বিক্রি করার উদ্দেশ্য মাছটি হোয়ানকের একটি কোল্ড স্টোরেজে রাখা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...