ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/১১/২০২৫ ৭:১১ এএম

কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলে অংশ নেয়া ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। সনাক্ত হওয়া তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশের আরেকটি সূত্র বলছে রবিবার দিনব্যাপী চালানো পৃথক অভিযানে মিছিলে অংশ নেয়া কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক হানিফ, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাকিল ও সমিতিপাড়ার আওয়ামীলীগ নেতা মোস্তাক কে আটক করা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইলিয়াছ খান জানিয়েছেন, এ বিষয়ে ৩৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। যেখানে অজ্ঞাত নামা আসামী রয়েছে একাধিক।

রোববার (৯ নভেম্বর) সকালে শহরের কলাতলী সড়কে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। মিছিল টি কলাতলী ডিভাইন ইকো রিসোর্টের গলি থেকে শুরু শুরু হয়। এতে অংশ নেয় ৩০ থেকে ৪০ জন।

এদিকে আটককৃতদের মিছিলে অংশ নেয়ার বিষয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানান মন্তব্য করছেন অনেকেই । একটি পক্ষের দাবী আটককৃতরা মিছিলে ছিলো না আবার আরেকটি পক্ষের দাবী আটককৃতদের নেতৃত্বেই হয়েছে মিছিলটি

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer