প্রকাশিত: ১১/০৫/২০২০ ৪:০৫ পিএম , আপডেট: ১১/০৫/২০২০ ৪:০৭ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চিকিৎসকসহ আরো ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১ ১মে) ১৮৭ জনের স্যাম্পল টেস্টের মধ্যে তাদের রিপোর্ট ‘পজেটিভ’ আসে।

বাকী ১৭৪ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ১৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২ জন, পেকুয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ১ এবং চকরিয়া উপজেলায় ৫ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন। বাকি দুইজন বান্দরবান জেলার বাসিন্দা।

এনিয়ে কক্সবাজার জেলায় সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১০২ জন।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ৩০ জন, কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, পেকুয়া উপজেলায় ১৬ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ১ জন, টেকনাফ উপজেলায় ৬ জন এবং রামু উপজেলায় ৪ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন। কুতুবদিয়া উপজেলায় আজ সোমবার ১১ মে প্রথম ১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হলো।

রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতিমধ্যে মোট ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...