প্রকাশিত: ০৭/০৯/২০২০ ৪:১৭ পিএম

কক্সবাজার প্রতিনিধি::
সরকারি চাল আত্মসাতের অভিযোগে কক্সবাজারের কুতুবদিয়া বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

সোমবার দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২’র সহকারী পরিচালক রতন কুমার দাশ এ মামলা করেন। মামলার প্রধান আসামি পলাশ চৌধুরী গ্রেপ্তার আছেন।

মামলার অন্য আসামিরা হলেন- কুতুবদিয়া বড়ঘোপ খাদ্য গুদামের খণ্ডকালীন পরিচ্ছন্নকর্মী শাহজাহান প্রকাশ মিন্টু, নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের স্প্রে ম্যান শাহজাহান (বর্তমানে কুতুবদিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে নিযুক্ত), মেসার্স হিমায়ন সি-ফুডস’র প্রোপ্রাইটর ও কক্সবাজার শহরের টেকপাড়ার সিকদার মহল এলাকার জানে আলমের স্ত্রী দিলরুবা হাসান এবং মেসার্স মোহনা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ও শহরের ঝাউতলা গাড়িরমাঠ এলাকার মাস্টার সেলিম রেজা।

এর আগে গত ২৯ জুলাই জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আফিফ আল মাহমুদ ভুঁইয়া তাদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় লিখিত অভিযোগ দেন। দুদকের তফসিলভুক্ত বিধায় অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে পাঠায় পুলিশ।

দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২’র সহকারী পরিচালক রতন কুমার দাশ জানান, গত ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই দশদিনে ঠিকাদার দিলরুবা হাসান ও সেলিম রেজার মাধ্যমে কক্সবাজার সদর এলএসডি থেকে ৩০২.৬৭৯ মেট্রিক টন চাল বড়ঘোপ খাদ্য গুদামে পাঠানো হয়। সেখান থেকে ক্ষমতার অপব্যবহার করে ১৯০.৪৪২ মেট্রিক টন সরকারি চাল আত্মসাৎ করেন পলাশ চৌধুরী। যার বাজার মূল্য ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা। ১৯৪৭ সনদের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারার শাস্তিযোগ্য অপরাধ করায় তাকেসহ এ ছয়জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। পরবর্তীতে মামলার তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...