উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ৭:০১ পিএম , আপডেট: ১৬/০৭/২০২৪ ৭:০৪ পিএম

কক্সবাজার শহরে ফের আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।এসময় জেলা আ.লীগের কার্যালয়ে থাকা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও অফিস ভাঙচুর করে আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৬জুলাই) বিকেলে কক্সবাজার শহরের শহীদ সরণী সড়কে দিকে অবস্থান নেন আন্দোলনকারীরা। অন্যদিকে ছাত্রলীগ নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়া এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈন উদ্দিন বলেন, আমরা পার্টি অফিসে অবস্থান করছিলাম,হঠাৎ অফিসে ঢুকে আমাদের ওপর হামলা করে।এবং অফিস ভাঙচুর করে। এসময় ছাত্রলীগের ৩০ জন আহত হয়।

অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থী শাকিল জানান, ছাত্রলীগ তাদের ওপর প্রথম হামলা চালিয়েছে। তাদের অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুজ্জামান বলেন,জাসদ এর অফিসসহ আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে.সুত্র: সিসিএন

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...