প্রকাশিত: ২১/০৫/২০২২ ৭:২৪ পিএম

কক্সবাজারে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানের গাছপালা ও বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। শনিবার (২১ মে) সকাল ১০টার পর থেকে জেলার চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া-টেকনাফ ও সদরের বিভিন্ন এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে গাছ চাপায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতে একজন পর্যটক ও মহেশখালীতে এক স্কুলছাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গাছ চাপায় নিহত ব্যক্তি হলেন দিনমজুর আব্দু শুক্কুর (৪০)। চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে কালবৈশাখীর তীব্র বাতাসে কিটকট ছাতা উড়ে মোস্তাফিজুর রহমান (৩২) নামের এক পর্যটকের পায়ে পড়লে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় নেয়া হয়েছে। আহত পর্যটক ঢাকার টঙ্গী কলেজ গেইট এলাকার বাসিন্দা।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer