প্রকাশিত: ০৯/০৫/২০২০ ৮:১১ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ভয়ংকর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া আরো ৬ জন রোগী করোনাকে জয় করে বাড়িতে ফিরছেন। তারা হলো উখিয়া উপজেলার আবু তাহের ও তার কন্যা ফাইজা মনি (৯)। মহেশখালী উপজেলার আবদুল্লাহ ও রিদোয়ান, টেকনাফ উপজেলার নুরুল আলম এবং কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ার ছরার আবু ছৈয়দের পুত্র শাহ আলম। বিষয়টি রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানিয়েছেন।

এ নিয়ে কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৮০ জন রোগীর মধ্যে শনিবার সুস্থ হওয়া ৬ রোগীসহ মোট ২২জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

রামু ডেডিকেটেড করোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৯মে শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উল্লেখিত ৬ জনকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে।

করোনা জয় করা এ ৬ জনকে রামু ডেডিকেটেড করোনা হাসপাতাল থেকে রিলিজ করে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে বলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. নোবেল কুমার বড়ুয়া জানিয়েছেন।

সুস্থদের বিদায় দেওয়ার সময় ৫০শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী এহসান চৌধুরী, কমিটির সদস্য সচিব রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া, আবাসিক মেডিক্যাল অফিসার আবদুল্লাহ আল কাওসার, মেডিক্যাল অফিসার অলিউর রহমান সহ সকল মেডিক্যাল অফিসার সহ অন্যান্যরা উপস্থিত থেকে তাদেরকে ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে বিদায় জানান।

কক্সবাজারের রামু’র কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপের ছেনুয়ারা বেগম নামক একজন মহিলা করোনা রোগী গত ৩০ এপ্রিল কক্সবাজার সদর হাসপাতালে মারা গেছেন।

অবশিষ্ট ৫৭ জন করোনা রোগী বিভিন্ন করোনা হাসপাতাল ও সেল্ফ আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১৪ জন করোনা রোগী রামু ডেডিকেটেড করোনা হাসপাতালে, ১৬ জন করোনা রোগী চকরিয়া ডেডিকেটেড করোনা হাসপাতালে, ২ জন রোগী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকী রোগীরা সেল্ফ আইসোলেশনে রয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...