প্রকাশিত: ০২/১২/২০২১ ৯:২৭ এএম

এম.এ আজিজ রাসেল :

ফাইল ছবি

আজ বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। করোনা মহামারির মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে পরীক্ষা। এবার কক্সবাজার জেলায় ৩৪টি কেন্দ্রে পরীক্ষা দিতে বসছে ১৬ হাজার ৯৬১ জন শিক্ষার্থী। তাঁরমধ্যে এইচএসসিতে ১৮টি কেন্দ্রে ১২ হাজার ৬৬০ জন, আলিমে ৮টি কেন্দ্রে ২ হাজার ৫৩৪ জন ও ভোকেশনাল (কারিগরি) বিভাগে ৮টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৭৬৭ জন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে দুই উপজেলা মিলে একটি করে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারের প্রতিনিধি, ইউএনও ও বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকরা। আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা যায়, এইচএসসিতে কক্সবাজার সরকারী কলেজে ১ হাজার ৮৮৫ জন, সরকারী মহিলা কলেজে ১ হাজার ১৩৭ জন, কক্সবাজার সিটি কলেজে ১ হাজার ১৮ জন, ঈদগাঁও রশিদ আহমেদ কলেজে ১ হাজার ৭৮ জন, কুতুবদিয়া কলেজে ৭৭৩ জন, মহেশখালী কলেজে ৪০০ জন, বঙ্গবন্ধু মহিলা কলেজে (মহেশখালী) ৭৬৮ জন, উখিয়া কলেজে ৪৪২ জন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কলেজে (উখিয়া) ৬০১ জন, টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৮৫ জন, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় ২৫৯ জন, শহীদ জিয়াউর রহমান কলেজে (পেকুয়া) ৫০৫ জন, ডুলাহাজরা উচ্চ বিদ্যালয়ে ৮৮৬ জন, চকরিয়া কলেজে ৫৩৯ জন, চকরিয়া আবাসিক মহিলা কলেজে ৫৭৫ জন, চকরিয়া সিটি কলেজে ৩৯৯ জন, বদরখালী কলোনী জেশন হাই স্কুলে ৩২৩ ও রামু কলেজে ৪৫৭ জন পরীক্ষার্থী রয়েছে।

আলিম পরীক্ষায় ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় ৩১০ জন, আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় ২৪১ জন, চকরিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসায় ৬৯৯ জন, মহেশখালী পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ২৪৪ জন, টেকনাফ রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসায় ২০১ জন, পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসায় ২৮৫ জন, কুতুবদিয়া বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ১০৫ জন ও উখিয়া রাজাপালং ফাজিল মাদ্রাসায় ৪৪৯ জন পরীক্ষার্থী রয়েছে।

বিএম/ভোকেশনাল/কারিগরীতে কক্সবাজার সিটি কলেজে ৫৩৬ জন, কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৫০ জন, আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিসনেজ ম্যানেজম্যান্ট কলেজে (মহেশখালী) ১৮৯ জন, রামু সরকারী কলেজে ৩৩৮ জন, উখিয়া ডিগ্রি কলেজে ১০৫ জন, উখিয়া নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজে ১৮৩ জন, কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজে ১৬৪ জন ও ও শহীদ জিয়া বিজনেস ম্যানেজম্যান্ট ইনষ্টিটিউট (পেকুয়া) ২০২ জন পরীক্ষার্থী রয়েছে।

প্রতি বছর এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার কথা থাকলেও করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বাভাবিকভাবে তা পিছিয়েছে। করোনার সংক্রমণ কমে আসায় সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বচনিক তিনটি করে বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্দেশনা অনুযায়ী, এবারও পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। কোনও কারণে কাউকে দেরিতে প্রবেশ করতে দেওয়া হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে প্রশ্নের সেট কোড জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র সচিব ছবি তোলা যায় না এমন একটি মোবাইল সেট ব্যবহার করতে পারবেন কেন্দ্রের অভ্যন্তরে। আর কেউ পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer