প্রকাশিত: ০৩/০৫/২০২০ ৯:২৪ পিএম

কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে মিসোস ডুরাল বে (৫০) নামে এক বিদেশীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তত্বাবধানে রোহিঙ্গা ক্যাম্পে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল।

রোববার (৩ মে) সন্ধ্যায় ‌’স্যুইট সাদাফ’ হোটেলের ৭০২ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডুরাল বে তুরুস্কের নাগরিক। গত চার মাস ধরে তিনি আরআরআরসি অফিসের তত্বাবধানে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। পরবর্তী ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer