প্রকাশিত: ১৯/০৫/২০২২ ৯:৪৭ এএম

কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস এলাকায় অসাবধানতা বশত নিজ গুলিতে এক ফরেস্ট গার্ড (এফজি) নিহত হয়েছেন।

বুধবার দুপুরে ভাদিতলার পূর্ব পাশের বনে এ ঘটনা ঘটে।নিহত আখতারুজ্জামান (৪০) যশোরের কোতোয়ালি থানাধীন ইছালী গ্রামের বাসিন্দা রফি উদ্দিন বিশ্বাসের ছেলে।

তিনি ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বিটে বনরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি এক ছেলে এক মেয়ের জনক।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার জানান, আকতারুজ্জামান প্রতিদিনের মতো ডিউটি করছিলেন। শুনেছি তার বন্দুকটি কাজ করছিল না, তা ঠিক করার সময় অসাবধানতা বশত গুলি বের হয়ে বিদ্ধ হওয়ার পর আহত হন আখতারুজ্জামান। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ভোমরিয়া ঘোনা বিটের হেডম্যান বাদশা মিয়া জানান, নিহত আখতারুজ্জামান আরেকজন সহকারীকে নিয়ে বনে নিয়মিত টহলে গিয়েছিলেন। সেখানে তার নামে বরাদ্দ থাকা বন্দুকটিতে ত্রুটি দেখা দিলে তা নিজেই মেরামতের চেষ্টা চালান আখতার। একপর্যায়ে বন্দুক থেকে এক রাউন্ড গুলি বের হয়ে তার গলার এক পাশে বিদ্ধ হয়ে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়।

ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত বনকর্মীকে উদ্ধার করা হয়। বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ বা মামলা হলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...