ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/১২/২০২৫ ৭:৪১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–০৪ (উখিয়া–টেকনাফ) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর প্রার্থী হিসেবে ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এডভোকেট সাইফুদ্দিন খালেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) তিনি কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এডভোকেট সাইফুদ্দিন খালেদ বর্তমানে এনডিএম কেন্দ্রীয় কমিটির কৃষি, শ্রম ও সমবায় সম্পাদক এবং কক্সবাজার জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি উখিয়া–টেকনাফ অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের খবরে এনডিএমের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ উপলক্ষে এনডিএম উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জয় এক বার্তায় এডভোকেট সাইফুদ্দিন খালেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, “এডভোকেট সাইফুদ্দিন খালেদ একজন সৎ, সাহসী ও জনগণের পক্ষে কথা বলা নেতা। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আসন্ন নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করছি।”

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer