উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ৯:৫৫ এএম

কক্সবাজারে এক হিজড়াকে কান ধরে উঠবস এবং আরও কয়েকজনকে মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত ফারুকুল ইসলাম নামে এক যুবককে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। গত বুধবার কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল থেকে সুগন্ধা পয়েন্ট এলাকায় হয়রানির শিকার হন ওই নারী ও হিজড়ারা।

এরপর এ ঘটনার বেশকিছু ভিডিও ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিও দেখে জড়িত ফারুকুলকে শনাক্ত করে পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়।

পরে, তাকে ডিবি হেফাজতে নেয়া হয়। বাকিদেরকেও শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, বুধবার শিক্ষার্থীদের ৫০-৬০ জনের একটি দল সন্দেহভাজন কিছু নারী ও হিজড়াদের বিচ থেকে চলে যেতে অনুরোধ করে। বেশিরভাগ চলে গেলেও কয়েকজন যেতে অসম্মতি জানায়। পরে তাদের মধ্যে একজনকে কান ধরে উঠবস করানো হয়।

অভিযোগ পাওয়া গেছে, হিজড়ারা সবসময় বিচে পর্যটকদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতো। তবে, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেনি নির্যাতিতরা।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer