জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭/০৮/২০২২ ৪:৫৮ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আব্দুল্লাহ আল মারুফের (২৪) মরদেহ উদ্ধার হয়েছে।

১৭ আগস্ট দুপুরে সুগন্ধা চ্যানেল থেকে লাইফগার্ড ও বিচকর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

মারুফ গাজীপুরের কাপাসিয়া এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, সোমবার (১৫ আগস্ট) দুপুরে কলাতলী পয়েন্ট থেকে মারুফ নিখোঁজ হয়।

এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

১৭ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ দেখতে পায় উদ্ধারকর্মীরা। পরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer