ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১১/২০২৫ ১০:০৫ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভ্রাম্যমাণ হকার ও দোকানদারদের কাছ থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাজেরপাড়া এলাকার মোহাম্মদ আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইউনুছ (২০) ও লাইট হাউজ এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মো. সাহেদ (২৫)।

জিজ্ঞাসাবাদে তারা চাঁদা তোলার বিষয়টি স্বীকার করে জানায়, সোহাগ নামে এক ব্যক্তির নির্দেশে তারা এই কাজ করত।

প্রতিটি ভ্রাম্যমাণ দোকানদারের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হতো। যাতে তাদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা না করা হয় সেজন্য প্রশাসনের বীচ কর্মীদের দেওয়া হতো চাঁদার টাকা।
এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সৈকতের সুগন্ধা পয়েন্টসহ বিভিন্ন স্থানে একটি চক্র হকার ও দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করছে—এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, ‘চাঁদাবাজরা যে দলেরই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।
সবাইকে আইনের আওতায় আনা হবে

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer