ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৮/২০২২ ৬:৫০ এএম

পর্যটক হয়রানির অভিযোগে তিনজন ফটোগ্রাফারকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে সৈকতের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ্। পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ্ টিটিএনকে জানান, তিনদিন আগে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলো একটি পরিবার।

সমুদ্রসৈকতে তারা ছবি তোলার জন্য ঠিক করেন নুর মোহাম্মদ নামের এক ফটোগ্রাফারকে। তিনি পর্যটকদের চাহিদা অনুযায়ী ছবি না তুলে বাড়তি ছবি তুলে পরিবারটিকে নানা হয়রানি করে এবং খারাপ ব্যবহার করেছে যার ভিডিও প্রমাণ পাওয়া গেছে। ওই ভিডিও দেখে নুর মোহাম্মদ এবং তার দুই সহযোগীকে আটক করা হয়। নুর মোহাম্মদ জেলা প্রশাসনের তালিকাভুক্ত ফটোগ্রাফার নয় বলে দাবী করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি প্রমাণিত হয়েছে এবং তারাও স্বীকার করেছে। এরফলে তিনজনের ক্যামেরা জব্দ করা হয়েছে এবং দুজনের ক্যামেরাম্যান কার্ড জব্দ করা হয়েছে। পরে নুর মোহাম্মদকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত নুর মোহাম্মদের সাথে কথা হয় টিটিএনের প্রতিবেদকের সাথে।

বিষয়টি স্বীকার করেন তিনি। তবে তিনি খারাপ আচরণের জন্য অনুতপ্ত এবং দুঃখ প্রকাশ করেন। তবে নুর মোহাম্মদ এবং মোহাম্মদ সুরুজ নামের অপর দুই ফটোগ্রাফার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় সেখানে অবস্থান করায় ভিডিওতে দেখা যাচ্ছে তাদের। তবে তারা নুর মোহাম্মদের সহযোগী নয় বলে দাবী করেন। জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিচ ম্যানেজমেন্ট কমিটি থেকে জানানো হয় পর্যটক হয়রানি ঠেকাতে মাঠে রয়েছেন তারা। পর্যটকদের হয়রানি না করতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...