উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৮/২০২৪ ৬:৩৯ পিএম

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সৈকতের সী গাল পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সেলিম উখিয়া রেজুখাল এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী লাইফ গার্ড কর্মী জয়নাল আবেদীন জানান, জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসেছিল। তবে আইনি জটিলতার কারণে প্রথমে উদ্ধার না করা হলেও পরে ফটোগ্রাফার ও কিছু পর্যটক মিলে মরদেহটি উদ্ধার করেন।

নিহত সেলিমের স্বজন হুমায়ুন বলেন, দুইদিন আগে চার ভায়রা একসঙ্গে শখের বশে মাছ শিকারে যােই। এ সময় স্রোতের টানে সেলিম তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার মরদেহ পাওয়া যায়নি। পরে ফেসবুকে ছবি দেখে মরদেহটি শনাক্ত করি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সাইদুল ফরহাদ কক্সবাজার/এফআরএস

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer