প্রকাশিত: ২২/০২/২০২১ ২:৩৪ পিএম

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সায়ান আর নেই। আজ সোমবার দুপুর ১২.৩০টার দিকে ঢাকায় ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে ইন্তেকাল করে । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার পরিবার সূত্রে এ খবর জানা গেছে।

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সাউদ সোরাইন সায়ান চৌধুরী জটিল “একিউট ডিফারেন্টশিয়েট লিউকেমিয়া” নামক ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক এ্যাপেলো হাসপাতাল)-এ ডা.আবু জাফর মো সালেহ্ অধীনে চিকিৎসাধীন ছিল। সর্বশেষ তাকে ঢাকায় ডেল্টা হাসপাতালে চিকিৎসা দেয়া হয় । সায়ানের চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় মানবিক আবেদনে এমপি জেলা প্রশাসক ও বিভিন্ন ব্যক্তিবর্গ তার চিকিৎসায় এগিয়ে আসে । তারপরও তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হল না ।

সায়ান ইরফানুল হক চৌধুরী ও শারমিন সুমি’র সন্তান এবং পেকুয়া জি. এম.সি ইনস্টিটিউট এর সাবেক শিক্ষক আশেক ইলাহি চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের নাতি।
সায়ানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজর সরকারী উচ্চ বিদ্যালয়। শোকের ছায়া নেমে এসেছে তার শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা শহরে। সুত্র:সিবিএন

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer