প্রকাশিত: ১৮/০১/২০১৮ ৯:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৩ এএম

নিজস্ব প্রতিবেদক::

২০১৭ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কক্সবাজার সরকারি কলেজ হতে ২৭ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি লাভ করেছে। এর মধ্যে বিজ্ঞানে ০৪ জন, মানবিকে ১৪ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ০৯ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়।

এ কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যেও বিজ্ঞানে ৩৪, মানবিকে ১৪ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৩ জন সহ ৭১ জন এসএসসি পরীক্ষা- ২০১৭ এর ভিত্তিতে বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।

বিপুল সংখ্যক শিক্ষার্থী বোর্ড বৃত্তির জন্য নির্বাচিত হওয়ায় কক্সবাজার সরকারি কলেজ পরিবার আনন্দিত ও উৎফুল্ল। কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী বৃত্তির জন্য নির্বাচিতদের অভিবাদন জানান এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের অধ্যবসায় ও শিক্ষার প্রতি আরো মনোনিবেশ করে ভাল ফলাফল তথা এ ধরণের সাফল্য অর্জনের মাধ্যমে কলেজের ও অত্র অঞ্চলের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দেন।

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer