প্রকাশিত: ২৮/০২/২০২১ ১০:০৯ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সরকারি কলেজের বিএনসিসি কার্যক্রম পরিদর্শন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল। এ সময় বিএনসিসির কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আধুনিক বাংলাদেশ বিনির্মানে ক্যাডেটদের অগ্রনী ভূমিকা পালন করার আহবান জানান তিনি।
রবিবার (২৮ ফেব্রুয়ারী) কলেজে পরিদর্শনে গেলে তাকে গার্ড অব অনার প্রদান করে বিএনসিসির চৌকস দল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান এবং উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম, বিএনসিসি’র উর্ধতন কর্মকর্তা ও বিএনসিসি’র সেনা শাখার প্লাটুন কমান্ডার জনাব মফিদুল আলম, নৌ শাখার প্লাটুন কমান্ডার জনাব মুহাম্মদ উল্লাহ, রামু সরকারি কলেজের প্লাটুন কমান্ডার জনাব মোবারক হোসেন,কক্সবাজার সিটি কলেজের প্লাটুন কমান্ডার জনাব উজ্জ্বল কান্তি দে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer