প্রকাশিত: ১৯/০৮/২০১৭ ৪:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে কটুক্তি করায় কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান (অনার্স) প্রথম বর্ষের ৫ শিক্ষার্থীকে বহিস্কার করেছে কলেজ প্রশাসন।
বহিস্কৃত শিক্ষার্থীরা হল তানজিমা আক্তার, শামীম রানা, ছৈয়দ আলম, আরাফাত জান্নাত ও ফারহানা তাসমিন। কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বহিস্কৃতরা রাষ্ট্রবিজ্ঞান ১ম বর্ষের শিক্ষার্থী। গত কয়েক দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে আসছিল। বিষয়টি কলেক কর্তৃপক্ষের নজরে আসলে ১৯ আগস্ট একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় তাদের বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে ৫ শিক্ষার্থীকে বহিস্কারের প্রতিক্রিয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় সিবিএনকে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সর্বোচ্চ সম্মানের ব্যাক্তি। তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা কারো উচিত নয়। কটুক্তিকারি ৫ শিক্ষার্থী বিষয়ে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তা যথার্থ হয়েছে। আমি কলেজ কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer