প্রকাশিত: ২৯/০৪/২০১৮ ৯:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৯ এএম

শাহেদ মিজান :
নিজের বাচ্চাকে জবাই করতে গিয়েছিল জন্মধাত্রী মা! শনিবার রাত ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই নির্মম ঘটনা ঘটতে যাচ্ছিল। তবে ট্যুরিস্ট পুলিশের বদান্যতায় বেঁচে গেলো নিষ্পাপ শিশুটি। ট্যুরিস্ট পুলিশের একটি দল মায়ের দা’য়ের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। এই ঘটনায় মাকে আটক করা হয় এবং একটি দা’ও উদ্ধার করা হয়।

আটক নারীর নাম জান্নাতুল ফেরদৌসী। তার বাড়ি কক্সবাজার শহরের পশ্চিম টেক পাড়ায়। তবে পুলিশ নিশ্চিত হয়েছেন ওই নারী মানসিক ভারসাম্যহীন।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, একটি শিশু বাচ্চাকে নিয়ে ওই নারীর আচরণ সন্দেহজনক হলে বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে আসে। খবর পেয়ে রায়হান কাজেমী ঘটনাস্থলে যান। তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে ওই নারী শিশুটিকে জবাই করার জন্য প্রস্তুত হচ্ছিল। সাথে সাথে তার কাছ থেকে শিশুটিকে কেড়ে নেয়া হয় এবং একটি ধারালো বড় দা উদ্ধার করা হয়।

রায়হান কাজেমী বলেন, মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিলো। শিশুটিকে উদ্ধার করে মহিলার হাত ব্যাগ তল্লাশি করে ব্যাগে দু’টি জবাই করা মুরগী পাওয়া যায়। পরে শিশুটি পিতার কাছে হস্তান্তর করে ওই নারীকে থানায় সোপর্দ করা হয়।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer