উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/১০/২০২২ ৭:২৭ এএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। গতকাল সোমবার দুপুরে হাসপাতালে পৌঁছলে কর্মকর্তা—কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও হাসপাতালের নানা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সরাসরি কথা বলেন রোগীদের সাথে। এসময় চিকিৎসকেরা মন্ত্রীকে হাসপাতালের নানা সংকটের কথা তুলে ধরেন। যা তড়িৎ সমাধানের আশ্বাস দেন তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী অপারেশন থিয়েটার—২ ও শেখ রাসেল শিশু পরিচর্যা কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি বলেছেন, ‘বাংলাদেশ সরকারের অর্থায়নে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হবে। সেখানে অচিরেই স্থাপিত হবে জরুরী বিভাগ। কক্সবাজার সদর হাসপাতালের অত্যাধুনিক জরুরী বিভাগ প্রতিনিয়ত জীবন রক্ষা করছে। কিন্তু এই হাসপাতালে রোগীর চাপ বেশি। অনেকেই বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছে। তাই সদর হাসপাতালে ২০০—৩০০ শয্যা বাড়ানো হবে। হাসপাতালে নবনির্মিত ভবনে এই কার্যক্রম দ্রুত শুরু হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘স্থানীয় ও রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিচ্ছে সরকার ও বিদেশীরা। ইতোমধ্যে টেকনাফে ১২টি ক্লিনিক উদ্বোধন হয়েছে। আরও ৮৮টি ক্লিনিক উদ্বোধন হবে। এসব ক্লিনিকের মাধ্যমে মানুষ স্বাস্থ্য সেবা পাবে। উপজেলার হাসপাতালগুলোতে নানা সংকট রয়েছে। শিগগিরই সেসব হাসপাতালে যন্ত্রপাতি ও জনবল বাড়ানো হবে। আর রোগী যেখানে বেশি হবে সেখানে বেড বাড়ানো হবে। উপজেলার প্রত্যেক হাসপাতালে স্থাপন করা হবে ব্লাড ব্যাংক, সেন্ট্রাল অক্সিজেন লাইন। এতে মা ও বাচ্চার শিশুর মৃত্যুর হার কমবে।’

মন্ত্রী করোনা ভ্যাকসিনের বাংলাদেশের সাফল্য তুলে ধরে বলেন, ‘করোনা মহামারীতে সারা পৃথিবী যখন কাবু তখন বাংলাদেশ দক্ষতার সাথে সামাল দিয়েছে। করোনায় বাংলাদেশে মৃত্যু হয়েছে প্রায় ৩০ হাজারের মতো আর আমেরিকায় মৃত্যু হয়েছে ১২ লাখ। করোনা টিকা প্রয়োগেও বাংলাদেশ আমেরিকাকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিশে^ ৫ম স্থান ও এশিয়ায় ১ম স্থান অধিকার করেছেন।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন মো. মাহবুবুর রহমান ও কক্সবাজার সদর হাসপাতারে তত্ত্বাবধায়ক মোমিনুর রহমান।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...