উখিয়া থেকে নিখোঁজ স্কুলছাত্র আরবিত, আড়াই মাসেও মেলেনি সন্ধান
কক্সবাজারের উখিয়ায় রাজাপালং আবুল কাশেম নুর জাহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মছুদ মোহাম্মদ আরবিত ...

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে বুধবার ১৫ এপ্রিল ১৭ জনের স্যাম্পল টেস্টের সকলের রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে। অর্থাৎ স্যাম্পল টেস্ট করা কোন রোগীর শরীরে করোনা ভাইরাস জীবাণুর অস্তিত্ব পাওয়া যায়নি।
বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার আইইডিসিআর থেকে আনুষ্ঠানিকভাবে এই টেস্টের সমন্বিত ফলাফল ঘোষনা করা হবে।
গত ২ এপ্রিল শুরু হওয়া কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এ পর্যন্ত গত ১৪ দিনে মোট ২৫০ জনের স্যাম্পল টেস্ট করে সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া যায়।
পাঠকের মতামত