প্রকাশিত: ২৬/০৩/২০২০ ৪:৪৭ পিএম

করোনার ভাইরাসের বিস্তার রোধে কক্সবাজার-মহেশখালী নৌপথে সবধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় প্রশাসন। ঘাটের দায়িত্বরত জেলা প্রশাসনের প্রতিনিধি মো রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান: করোনার কারণে আজ থেকে মহেশখালী-কক্সবাজার নৌপথে যাত্রী পারাপারে কোন ধরনের নৌ যান চলবে না। তবে রোগীদের জন্য এবং প্রশাসনিক বিশেষ জরুরী কাজে ব্যবহারের জন্য মহেশখালী জেটিঘাটে ১০ টি স্পিড বোট ও কক্সবাজার ৬ নং জেটিঘাটে ১০ টি স্পিড বোট থাকবে।
বুধবার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসিয়ালভাবে এই নৌযান বন্ধের ঘোষণা দিলেও তা প্রচার না হওয়ায় আজ সকাল থেকে অনেককে ঘাট থেকে ফিরে যেতে দেখা গেছে।

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্তকর্তা মোঃ জামিরুল ইসলাম বলেন: “জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক করোনায় নিরাপত্তার স্বার্থে নৌ চলাচল বন্ধ করা হয়েছে। তবে রোগী এবং সরকারি জরুরি কাজে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সাময়িক অসুবিধা হলেও করোনা ভাইরাস সচেতনতায় এ ঘোষণাটি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer